Saturday, July 16, 2016

বিজিবি-বিএসএফ এর যৌথ উদ্যোগে পাচারকারীর হাত থেকে বাংলাদেশী নারী উদ্ধার ১৬ জুলাই ২০১৬


১৪ জুলাই ২০১৬ তারিখ আনুমানিক ৪টা ৫০ মিনিটের সময় বাংলাদেশী নাগরিক রমা বিশ্বাস (২৪), পিতাঃ শ্যামাপদ বিশ্বাস, গ্রামঃ মালন্দা, ডাকঘর-গাংনালিয়া, থানা-মাগুরা সদর, জেলা: মাগুরা নারী পাচারকারীদের প্ররোচনায় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টা করলে মেইন পিলার ৬০/৮৯-আর এর নিকট খোসালপুর নামক স্থান হতে ৯ ব্যাটালিয়ন বিএসএফ এর রামনগর ক্যাম্পের টহলদল কর্তৃক ধৃত হয়। পরবর্তীতে বিএসএফ কর্তৃক বাঘাডাঙ্গা বিওপিতে প্রেরিত পত্রের মাধ্যমে প্রাপ্ত ঠিকানা অনুযায়ী বিজিবি কর্তৃক তদন্ত করে জানা যায় যে, মেয়েটি মাগুরা জেলার  সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। পরবর্তীতে গত ১৫ জুলাই ২০১৬ তারিখ আনুমানিক ১০ টা ৩০ মিনিট হতে ১১টা পর্যন্ত অত্র ব্যাটালিয়নের আওতাধীন শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬০/৮৭-আর এর নিকট কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে মেয়েটিকে ৯ ব্যাটালিয়ন বিএসএফ এর কুমারীপাড়া বিএসএফ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এসি জাসবির সিংহ কর্তৃক শ্রীনাথপুর কোম্পানীর কোম্পানী কমান্ডার সুবেঃ মোঃ ইয়াকুব আলীর নিকট হস্তান্তর করে এবং বিজিবি কর্তৃক গত ১৫ জুলাই ২০১৬ তারিখ দুপুর ২ টা ৩০ মিনিটের সময় মেয়েটিকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

No comments:

Post a Comment