১৮ জুলাই ২০১৬ তারিখ বিকাল ৪ টা হতে ৫ টা পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় শ্যামকুড় বাজার নামক স্থানে নারী/শিশু পাচার, মাদকদ্রব্যের কুফল ও মাদকদ্রব্যের চোরাচালান প্রতিরোধ এবং
অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধকল্পে ব্যাটালিয়ন অধিনায়াক পর্যায়ে জনসচেতনতা
মূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন অত্র ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত
অধিনায়ক, মোঃ জসিমউদ্দিন, অতিরিক্ত পরিচালক, শ্রীনাথপুর কোম্পানীর কোম্পানী
কমান্ডার সুবেদারঃ মোঃ ইয়াকুব আলী, শ্যামকুড় বিওপির বিওপি
কমান্ডার, নায়েব সুবেদার মোঃ সিরাজুল ইসলাম, শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যান
মোঃ আমান উল্ল্যাহ এবং ৫নং শ্যামকুড় ইউনয়নের ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ লিয়াকত আলী,
মহেশপুর থানা আওয়ামীলীগের সভাপতি মোঃ থিমির চৌধুরী। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ
২০০ জন সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment