১। অদ্য ০৪ জুলাই ২০১৬ তারিখ ভোর ৫টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে
৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর গয়েশপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ মর্তুজা আলম এর নেতৃত্বে চুয়াডাঙ্গা
জেলার জীবননগর উপজেলার গয়েশপুর আম বাগান
হতে ২৯ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় মদগুলির আনুমানিক মূল্য ৪৩,৫০০/- (তেতাল্লিশ হাজার
পাচশত) টাকা মাত্র। আটককৃত ভারতীয় মদগুলি চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
অধিদপ্তরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
২। গত
২৮ জুন ২০১৬ তারিখ সন্ধ্যা ০৭ টা ৪৫
মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর বাঘাডাংগা
বিওপির টহল কমান্ডার নাঃ সুবেঃ মোঃ আবু তাহের
এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঘাডাংগা পশ্চিম পাড়া নামক স্থান হতে ভারতীয় ২টি গরু আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় গরু দুটির আনুমানিক মূল্য ১,০০,০০০/- (এক লক্ষ ) টাকা
মাত্র।
৩। গত
২৮ জুন ২০১৬ তারিখ দুপুর ১২ টা ৩০
মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর বাঘাডাংগা
বিওপির টহল কমান্ডার নাঃ সুবেঃ মোঃ আবু তাহের
এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঘাডাংগা পশ্চিম পাড়া নামক স্থান হতে ভারতীয় ২টি গরু আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় গরু দুটির আনুমানিক মূল্য ১,০০,০০০/- (এক লক্ষ ) টাকা
মাত্র।
৪। গত ৩০ জুন ২০১৬ তারিখ দুপুর ১২ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড
ব্যাটালিয়ন এর শ্যামকুড় বিওপির টহল কমান্ডার নাঃ সুবেঃ মোঃ নাজমুল হক এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার
মহেশপুর উপজেলার জেলেপোতা গ্রামের বাশ
বাগান হতে ভারতীয় ৮টি গরু আটক করতে
সক্ষম হয়। আটককৃত ভারতীয় গরুগুলোর আনুমানিক
মূল্য ৪,৪০,০০০/- (চার লক্ষ চল্লিশ হাজার) টাকা মাত্র।

No comments:
Post a Comment