Sunday, July 3, 2016

৫৮ বিজিবি, খালিশপুর, ঝিনাইদহ এর চোরাচালান বিরোধী অভিযান তারিখ ০৩ জুলাই ২০১৬



        অদ্য ০৩ জুলাই ২০১৬ তারিখ সকাল ৬টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর গয়েশপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ মর্তুজা আলম এর নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার ফুলপাড়া মাঠের মধ্য হতে ৩৪ বোতল ভা‌‍‌‌রতীয় মদ আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় মদগুলির  আনুমানিক মূল্য ৫১,০০০/- (একান্ন হাজার) টাকা মাত্র। আটককৃত ভারতীয় মদগুলি চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



২।        অদ্য ০৩ জুলাই ২০১৬ তারিখ সকাল ৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর বেনীপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ দুলাল এর নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের মধ্য হতে ২২ বোতল ভা‌‍‌‌রতীয় মদ আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় মদগুলির  আনুমানিক মূল্য ৩৩,০০০/- (তেত্রিশ হাজার) টাকা মাত্র। আটককৃত ভারতীয় মদগুলি চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



No comments:

Post a Comment