Monday, July 25, 2016

৫৮ বিজিবি, খালিশপুর, ঝিনাইদহ এর চোরাচালান বিরোধী অভিযান তারিখ ২৫ জুলাই ২০১৬



        অদ্য ২৪ জুলাই ২০১৬ তারিখ রাত ১০টা ২০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর গয়েশপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোস্তফা শেখ এর নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার চার তারার মাঠ নামক স্থান হতে ৫৯ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় ফেন্সিডিল এর আনুমানিক মূল্য-২৩,৬০০/- (তেইশ হাজার ছয়শত) টাকা মাত্র। আটককৃত ফেন্সিডিল গুলো চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 




২।        বিভিন্ন সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অধীনস্থ বিওপি সমূহ কর্তৃক সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ১২ টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় গরুগুলোর আনুমানিক মূল্য-৮,০০,০০০/- (আট লক্ষ) টাকা মাত্র। আটককৃত গরুগুলো অদ্য ২৪ জুলাই ২০১৬ তারিখে চুয়াডাঙ্গা জেলার দর্শনা শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।


৩।        বিভিন্ন সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদর এবং অধীনস্থ বিওপি সমূহ কর্তৃক সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ২৭ টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় গরুগুলোর আনুমানিক মূল্য-২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকা মাত্র। আটককৃত গরুগুলো অদ্য ২৪ জুলাই ২০১৬ তারিখে চুয়াডাঙ্গা জেলার দর্শনা শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।


        অদ্য ২৪ জুলাই ২০১৬ তারিখ রাত ৪টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর শ্যামকুড় বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ সিরাজুল ইসলাম এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খোসালপুর গ্রাম নামক স্থান হতে ০১ টি ভারতীয় টি ভি এস এ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মটর সাইকেল আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় মটর সাইকেলটির আনুমানিক মূল্য-২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মাত্র। আটককৃত মটর সাইকেল টি চুয়াডাঙ্গা জেলার দর্শনা শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 





No comments:

Post a Comment