Friday, July 22, 2016

বিওপি কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ২২ জুলাই ২০১৬


অদ্য ২২ জুলাই ২০১৬ তারিখ বিকাল ৪ টা ৩০ মিনিট হতে ৫টা পর্যন্ত অত্র ব্যাটালিয়নের শ্যমকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬০/১২০ আর এর নিকট ঝিানাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্যামকুড় পশ্চিমপাড়া নামক স্থানে বিএসএফ এর আহব্বানে  বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন শ্যামকুড় বিওপির বিওপি কমান্ডার নাঃ সুবেদার মোঃ সিরাজুল ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৯ ব্যাটালিয়ন বিএসএফ এর পাখিউড়া কোম্পানীর কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর সুলতান সিংহ । উক্ত পতাকা বৈঠকে অবৈধভাবে সীমান্ত পারাপার, সীমান্ত হত্যা বন্ধ, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা সুসংহত রাখার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।

No comments:

Post a Comment