Friday, April 29, 2016

মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম সম্পর্কে জনসচেতনতা মূলক সভা তারিখ ২৮ এপ্রিল ২০১৬



গত ২৮ এপ্রিল ২০১৬ তারিখ বিকাল ৫ টা হতে ০৫ টা ২৫ মিনিট পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বেনীপুর বাজার নামক স্থানে নারী ও শিশু পাচার প্রতিরোধ, মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম সম্পর্কে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বেনীপুর বিওপির বিওপি কমান্ডার, ৪ নং সীমান্ত ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার, বেনীপুর সরকারী  প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Wednesday, April 27, 2016

মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম সম্পর্কে জনসচেতনতা মূলক সভা তারিখ ২৬ এপ্রিল ২০১৬



গত ২৬ এপ্রিল ২০১৬ তারিখ বিকাল ০৫ টা হতে ০৫ টা ৩০ মিনিট পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কুসুমপুর কোম্পানীর দায়িত্বপূর্ণ এলাকায় কুসুমপুর বাজারে মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম সম্পর্কে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কুসুমপুর কোম্পানীর কোম্পানী কমান্ডার, ৪ নং সরুপপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার, কুসুমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Monday, April 25, 2016

কোম্পানী কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক তারিখ ২৪ এপ্রিল ২০১৬


অদ্য ২৪ এপ্রিল ২০১৬ তারিখ কাল ১০ টা হতে ১০ টা ৩০ মিনিট পর্যন্ত অত্র ব্যাটালিয়নের মেদনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬৪ এর নিকট ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আইসিপি নামক স্থানে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন কুসুমপুর কোম্পানীর কোম্পানী কমান্ডার এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নের্তৃত্ব দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের টুংগীর চর কোম্পানীর কোম্পানী কমান্ডার। উক্ত পতাকা বৈঠকে সীমান্তে শান্তি শৃঙ্খলা সুসংহত রাখার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে পতাকা বৈঠক শেষ হয়।

Saturday, April 23, 2016

মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম সম্পর্কে জনসচেতনতা মূলক সভা তারিখ ২৩ এপ্রিল ২০১৬


অদ্য ২৩ এপ্রিল ২০১৬ তারিখ বিকাল ০৫ টা হতে ০৫ টা ৩০ মিনিট পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় খোসালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম সম্পর্কে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বাঘাডাঙ্গা বিওপির বিওপি কমান্ডার, নেপা ইউনিয়নের ৩ নং ও ৬ নং ওয়ার্ডের মেম্বার, খোসালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


কোম্পানী কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক তারিখ ২৩ এপ্রিল ২০১৬


 ‌অদ্য ২৩ এপ্রিল ২০১৬ তারিখ কাল ০৪ টা ৩০ মিনিট হতে ০৫ টা পর্যন্ত অত্র ব্যাটালিয়নের বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬১/৭-এস এর নিকট ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ভিত্তিপাড়া নামক স্থানে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন কুসুমপুর কোম্পানীর কোম্পানী কমান্ডার এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নের্তৃত্ব দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের নোনাগঞ্জ কোম্পানীর কোম্পানী কমান্ডার। উক্ত পতাকা বৈঠকে সীমান্তে শান্তি শৃঙ্খলা সুসংহত রাখার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে পতাকা বৈঠক শেষ হয়।