অদ্য ০৭ এপ্রিল ২০১৬ তারিখ
বিকাল ০৪ টা হতে ০৪ টা ৩০ মিনিট পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্যামকুড়
বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাইলবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ নামক স্থানে
মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ ভাবে সীমান্ত
অতিক্রম প্রতিরোধ ও নারী শিশু পাচার রোধ সম্পর্কে জনসচেতনতা মূলক মত বিনিময় সভা
অুনষ্ঠিত হয়। উক্ত সভায় শ্যামকুড় বিওপির বিওপি কমান্ডার, মাইলবাড়ীয়া সরকারী
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শ্যামকুড় বাজার জামে মসজিদের ঈমাম, নেপা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বারসহ স্থানীয়
গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment