অদ্য ২৩ এপ্রিল ২০১৬
তারিখ বিকাল ০৫ টা হতে ০৫ টা ৩০ মিনিট পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাঘাডাঙ্গা
বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় খোসালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদক দ্রব্যের
কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম সম্পর্কে
জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বাঘাডাঙ্গা বিওপির বিওপি কমান্ডার,
নেপা ইউনিয়নের ৩ নং ও ৬ নং ওয়ার্ডের মেম্বার, খোসালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের
সহকারী শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment