Wednesday, April 27, 2016

মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম সম্পর্কে জনসচেতনতা মূলক সভা তারিখ ২৬ এপ্রিল ২০১৬



গত ২৬ এপ্রিল ২০১৬ তারিখ বিকাল ০৫ টা হতে ০৫ টা ৩০ মিনিট পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কুসুমপুর কোম্পানীর দায়িত্বপূর্ণ এলাকায় কুসুমপুর বাজারে মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম সম্পর্কে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কুসুমপুর কোম্পানীর কোম্পানী কমান্ডার, ৪ নং সরুপপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার, কুসুমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment