অদ্য ১৩ এপ্রিল ২০১৬ তারিখ বিকাল ৭ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮
বর্ডার গার্ড ব্যাটালিয়ন, খালিশপুর, ঝিনাইদহ এর শ্যামকুড় বিওপির টহল দল নায়েব
সুবেদার মো: মজিবুর রহমান এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খোসালপুর মাঠ
(সেগুন বাগান) নামক স্থান হতে ২৪ (চব্বিশ) বোতল ভারতীয় বেঙ্গল টাইগার মদ আটক করতে সক্ষম
হয়। আটককৃত মদের আনুমানিক মূল্য ৩৬,০০০/- (ছত্রিশ হাজার) টাকা মাত্র। আটককৃত ভারতীয় মদ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা
করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে ।

No comments:
Post a Comment