অদ্য ১১ আগস্ট ২০১৭ তারিখ বিকাল
৫টা ১৫ মিনিট হতে ৬টা ১০ মিনিট পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ গয়েশপুর
কোম্পানীর দায়িত্বপূর্ণ এলাকায় গয়েশপুর উচ্চ
বিদ্যালয় মাঠে অবৈধভাবে সীমান্ত অতিক্রম, সীমান্ত হত্যা বন্ধ, গবাদি পশু চোরাচালান
প্রতিরোধ, মাদক দ্রব্যের কুফল, নারী ও শিশু পাচার প্রতিরোধ, সীমান্তে কাঁটাতারের বেড়া
কেঁটে গরু ও মাদক দ্রব্য চোরাচালান এর ব্যাপারে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত
হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মেজর মোঃ জসিমউদ্দিন, উপ-অধিনায়ক,
৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, গয়েশপুর কোম্পানীর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ নিজাম
উদ্দিন, ০৪ নং সীমান্ত ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারগণ, গয়েশপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ
প্রায় ২৫০-৩০০ জনসাধারণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, অবৈধভাবে কোন ব্যক্তি যাতে সীমান্ত
অতিক্রম করে যেতে না পারে সে ব্যাপারে স্থানীয় জনসাধারনের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা
করা হয়।
Friday, August 11, 2017
Sunday, July 30, 2017
অবৈধভাবে সীমান্ত অতিক্রম, সীমান্ত হত্যা বন্ধ, গবাদী পশু চোরাচালান ও সীমান্তে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতবিনিময় সভা ৩০ জুলাই ২০১৭
অদ্য ৩০ জুলাই ২০১৭
তারিখ বিকাল ৫টা ৩০ মিনিট হতে ৬টা ৩০ মিনিট পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
অধীনস্থ খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় খোসালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়
মাঠে অবৈধভাবে সীমান্ত অতিক্রম, সীমান্ত হত্যা বন্ধ, গবাদি পশু চোরাচালান প্রতিরোধ,
মাদক দ্রব্যের কুফল, নারী ও শিশু পাচার প্রতিরোধ, সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে
গরু ও মাদক দ্রব্য চোরাচালান এর ব্যাপারে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত
হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন লেঃ কর্ণেল জিল্লুর রহমান,
পিএসসি, পরিচালক, অধিনায়ক, ৫৮ বর্ডার
গার্ড ব্যাটালিয়ন, বাঘাডাংগা কোম্পানীর কোম্পানী কমান্ডার নাঃ সুবেঃ মোঃ আবু
তাহের, ৬ নং নেপা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সামছুল আলম মৃধা, ৭ নং কাজীরবেড়
ইউনিয়নের চেয়ারম্যান বিএম সেলিম রেজা, খোসালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের
শিক্ষকবৃন্দ, মোঃ আমিনুর রহমান প্রধান শিক্ষক বাকসপোতা মাধ্যমিক বিদ্যালয় ও
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ৩০০-৩৫০ জন জনসাধারণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, অবৈধভাবে কোন ব্যক্তি যাতে সীমান্ত অতিক্রম করে যেতে না পারে সে
ব্যাপারে স্থানীয় জনসাধারনের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করা হয়। এছাড়াও সীমান্তে
আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবিকে সহায়তা করার জন্য আহবান করেন।
Friday, July 21, 2017
৫৮ বিজিবি, খালিশপুর, ঝিনাইদহ এর চোরাচালান বিরোধী অভিযান তারিখ ২১ জুলাই ২০১৭
সিভিল সোর্সের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অদ্য ২১
জুলাই ২০১৭ তারিখ সন্ধ্যা ৬টা ৩০মিনিট এর সময় ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ
মেদিনীপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মিলন মিয়া এর নেতৃত্বে চুয়াডাংগা জেলার
জীবননগর উপজেলার পিলার নম্বর ৬৩/৩-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেদিনীপুর
আম বাগান নামক স্থান হতে ১৪৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। আটককৃত ফেন্সিডিলের
আনুমানিক মূল্য ৫৭,৬০০/-(সাতান্ন হাজার ছয়শত) টাকা মাত্র। আটককৃত ফেন্সিডিল চুয়াডাঙ্গা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
অধিদপ্তরে জমা করা হবে।
Friday, June 30, 2017
৫৮ বিজিবি, খালিশপুর, ঝিনাইদহ এর চোরাচালান বিরোধী অভিযান তারিখ ৩০ জুন ২০১৭
সিভিল সূত্রে প্রাপ্ত
তথ্যের ভিত্তিতে অদ্য ৩০ জুন ২০১৭ তারিখ বিকাল ০৪টা ৩০মিনিট এর সময় ৫৮ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ গয়েশপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ নিজাম উদ্দিন
এর নেতৃত্বে চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার পিলার নম্বর ৬৮ হতে আনুমানিক ৯০০ গজ
বাংলাদেশের অভ্যন্তরে নিয়মিত টহল পরিচালনা করে গোয়ালপাড়া গ্রামের মধ্য হতে ১৭০
বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। আটককৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য
৬৮,০০০/-(আটষট্টি হাজার)টাকা মাত্র। আটককৃত ফেন্সিডিল চুয়াডাঙ্গা জেলার মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে।
Sunday, June 18, 2017
৫৮ বিজিবি, খালিশপুর, ঝিনাইদহ এর চোরাচালান বিরোধী অভিযান তারিখ ১৮ জুন ২০১৭
সিভিল সূত্রে প্রাপ্ত
তথ্যের ভিত্তিতে গত ১৭ জুন ২০১৭ তারিখ সকাল ১১টার সময় ৫৮ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের অধীনস্থ রাজাপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ বন্দে আলী এর
নেতৃত্বে চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার পিলার নম্বর ৭১/৯-এস হতে আনুমানিক ৫০০
গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপুর হেতেরবিল নামক স্থান হতে ৩৬ বোতল ভারতীয়
ফেন্সিডিল ও ১.৫ কেজি ভারতীয় গাঁজা আটক করতে সক্ষম হয়। আটককৃত ফেন্সিডিল ও গাঁজার
আনুমানিক মূল্য ১৯,৬৫০/-(উনিশ হাজার ছয়শত পঞ্চাশ) টাকা মাত্র। আটককৃত ফেন্সিডিল ও
গাঁজা চুয়াডাঙ্গা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে।
Subscribe to:
Posts (Atom)



