Tuesday, January 17, 2017

৫৮ বিজিবি, খালিশপুর, ঝিনাইদহ এর চোরাচালান বিরোধী অভিযান ১৭ জানুয়ারি ২০১৭



গত ১৬ জানুয়ারি ২০১৭ তারিখ রাত ৮টা ১৫মিনিট এর সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অধীনন্থ খোসালপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ অবনি কুমার এর নেতৃত্বে টহলদল কর্তৃক ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মেইন পিলার ৬০/৮৮ আর হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোসালপুর মাঠ নামক স্থান হতে ৮০ বোতল ভারতীয় ফেন্সিডিল পরিত্যাক্ত অবস্থায় আটক করা হয়। আটককৃত ভারতীয় ফেন্সিডিল এর আনুমানিক মূল্য-৩২,০০০/-(বত্রিশ হাজার) টাকা মাত্র।

গত ১৬ জানুয়ারি ২০১৭ তারিখ রাত ৭টা ৩০মিনিট এর সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অধীনন্থ নতুনপাড়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ নাজমুল হক এর নেতৃত্বে টহলদল কর্তৃক চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার মেইন পিলার ৬৫ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া মাঠ নামক স্থান হতে ৩১ বোতল ভারতীয় মদ পরিত্যাক্ত অবস্থায় আটক করা হয়। আটককৃত ভারতীয় মদের আনুমানিক মূল্য-৪৬,৫০০/-(ছেচল্লিশ হাজার পাঁচশত) টাকা মাত্র।
 

Sunday, January 15, 2017

বিজিবি কর্তৃক বাংলাদেশী নাগরিক (হিজড়া) আটক এবং থানায় সোপর্দ করণ প্রসংগে তারিখ ১৫ জানুয়ারি ২০১৭


অদ্য ১৫ জানুয়ারি ২০১৭ তারিখ আনুমানিক সন্ধ্যা ৭টা ২৫ মিনিট এর সময় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ খোসালপুর বিওপির টহলদল কর্তৃক মেইন পিলার ৬০/৯৮-আর হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোসালপুর মাঠ নামক স্থানে নিম্ন বর্ণিত বাংলাদেশী নাগরিক (হিজড়া) আটক করে  ফুল কুমারী (৩০), পিতা-মুন্না, গ্রাম-শাপলা কলোনী, ডাকঘর-জীবননগর, উপজেলা-জীবননগর জেলা-চুয়াডাংগা এবং ২। রিমঝিম (৩৮), পিতা-সুমন, গ্রাম-বজরা খালিশপুর, ডাকঘর- বজরা খালিশপুর, উপজেলা-মহেশপুর জেলা-ঝিনাইদহ বর্ণিত বাংলাদেশী নাগরিকদের (হিজড়া) জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে, গত ০৬ জানুয়ারি ২০১৭ তারিখ বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করে এবং অদ্য ১৫ জানুয়ারি ২০১৭ তারিখ ভারত হতে ফেরত আসার সময় খোসালপুর বিওপির টহল দল আটক করে  উক্ত নাগরিকদেরকে (হিজড়া) অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করার দায়ে মহেশপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।