Tuesday, January 10, 2017

ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক তারিখ ১০ জানুয়ারি ২০১৭



গত ০৯ জানুয়ারি ২০১৭ তারিখ আনুমানিক ১২টায় ৩০ মিনিট হতে ১টায় ৪০ মিনিট ঘটিকা পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মেইন পিলার ৬৪  এর নিকট ভারতের অভ্যন্তরে চ্যাংখালী নামক স্থানে ৬ ও ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর সাথে প্রতিপক্ষ ১১৩ বিএসএফ ব্যাটালিয়ন এর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্যমূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমির মজিদ ও ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ জসিমউদ্দিন এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী মহেন্দ্র কুমার। বর্ণিত পতাকা বৈঠকে বিএসএফ এর পক্ষ হতে জানায় যে বাংলাদেশী কোন নাগরিক যেন সীমান্তের শুন্য রেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে জমি চাষাবাদ না করে জমি লীজ না নেয় এবং কাঁটাতারের বেড়া কর্তন না করে। বিজিবি’র পক্ষ হতে জানায় যে ভারত হতে যাতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসে ও বিএসএফ কর্তৃক সীমান্তে কোন বাংলাদেশী নাগরিককে গুলি করে নিহত বা আহত না করে সে ব্যাপারে গুরুত্বারোপসহ আলোচনা করা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।

No comments:

Post a Comment