অদ্য ১৫ জানুয়ারি ২০১৭ তারিখ আনুমানিক সন্ধ্যা ৭টা ২৫ মিনিট এর সময় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ খোসালপুর বিওপির টহলদল কর্তৃক মেইন পিলার ৬০/৯৮-আর হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোসালপুর মাঠ নামক স্থানে নিম্ন বর্ণিত বাংলাদেশী নাগরিক (হিজড়া) আটক করে ১। ফুল কুমারী (৩০), পিতা-মুন্না, গ্রাম-শাপলা কলোনী, ডাকঘর-জীবননগর, উপজেলা-জীবননগর ও জেলা-চুয়াডাংগা এবং ২। রিমঝিম (৩৮), পিতা-সুমন, গ্রাম-বজরা খালিশপুর, ডাকঘর- বজরা খালিশপুর, উপজেলা-মহেশপুর ও জেলা-ঝিনাইদহ। বর্ণিত বাংলাদেশী নাগরিকদের (হিজড়া) জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে, গত ০৬ জানুয়ারি ২০১৭ তারিখ বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করে এবং অদ্য ১৫ জানুয়ারি ২০১৭ তারিখ ভারত হতে ফেরত আসার সময় খোসালপুর বিওপির টহল দল আটক করে। উক্ত নাগরিকদেরকে (হিজড়া) অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করার দায়ে মহেশপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন
রয়েছে।

No comments:
Post a Comment