১৯ জুলাই ২০১৬ তারিখ রাত ৯ টা ৫৫
মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর নতুনপাড়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মাহবুবুর
রহমান এর নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গোয়ালপাড়া নামক স্থান হতে
ভারতীয় ফেনসিডিল ৩৬ বোতল আটক করতে সক্ষম
হয়। আটককৃত ভারতীয় ফেনসিডিল এর আনুমানিক মূল্য-১৪,৪০০/- (চৌদ্দ হাজার চারশত) টাকা মাত্র। আটককৃত ফেনসিডিলগুলি চুয়াডাঙ্গা
জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

No comments:
Post a Comment