Friday, July 22, 2016

বিজিবি-বিএসএফ এর মধ্যে বিওপি পর্যায়ে সৌজন্যমূলক পতাকা বৈঠক ২২ জুলাই ২০১৬



অদ্য ২২ জুলাই ২০১৬ তারিখ সকাল ১০ টা হতে ১০টা ২০ মিনিট র্যন্ত অত্র ব্যাটালিয়নের গয়েশপুর কোম্পানীর দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬৮/১ এস এর নিকট চুয়াডাংঙ্গা জেলার জীবননগর উপজেলার কুলাপাড়া নামক স্থানে বিএসএফ এর আহব্বানে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন গয়েশপুর কোম্পানীর কোম্পানী  কমান্ডার সুবেদার মোঃ নিজাম উদ্দিন এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ ব্যাটালিয়ন বিএসএফ এর বানপুর কোম্পানীর কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর দীপক । উক্ত পতাকা বৈঠকে অবৈধভাবে সীমান্ত পারাপার, সীমান্ত হত্যা বন্ধ, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা সুসংহত রাখার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।


No comments:

Post a Comment