অদ্য ১৫ জুলাই ২০১৬
তারিখ সকাল
১১ টা ৩০ মিনিট হতে ১১টা ৫০ মিনিট পর্যন্ত অত্র ব্যাটালিয়নের মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ৬৪ এর নিকট চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার সরদারপুর এলাকার আই
সিপি নামক স্থানে বিএসএফ এর আহব্বানে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক
অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন গয়েশপুর কোম্পানীর
কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ নিজাম উদ্দিন এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ ব্যাটালিয়ন বিএসএফ এর টংগীপাড়া কোম্পানীর কোম্পানী
কমান্ডার
ইন্সপেক্টর রোশহান লাল । উক্ত পতাকা বৈঠকে অবৈধভাবে সীমান্ত পারাপার, সীমান্ত হত্যা বন্ধ, চোরাচালান
প্রতিরোধ এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা সুসংহত রাখার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে
শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।

No comments:
Post a Comment