অদ্য ২২ জুলাই ২০১৬ তারিখ বিকাল ৪ টা হতে ৪ টা ৩০ মিনিট পর্যন্ত ৫৮ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের শ্রীনাথপুর কোম্পানীর দায়িত্বপূর্ণ এলাকায় সরিষাঘাটা বাজার নামক
স্থানে নারী ও শিশু পাচার প্রতিরোধ, মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান
প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধকল্পে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত
হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন শ্রীনাথপুর বিওপির বিওপি কমান্ডার হাবিলদার মোঃ মনিরুজ্জামান, শ্যামকুড় ইউনিয়নের ৬নং ওয়ার্ড
মেম্বার মোঃ রহিম উদ্দিন, মোঃ আব্দুল খালেক সরকার (বীর মুক্তিযোদ্ধা) এবং সরিষাঘাটা জামে মসজিদের ইমাম মোঃ আলী আহমেদ। এছাড়াও
স্থানীয়
গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment