১। গত ২৪ জুলাই ২০১৬ তারিখ বিকাল
৪ টা হতে ৪ টা ৩০ মিনিট পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ
এলাকায় বেনীপুর বাজার নামক স্থানে নারী ও শিশু পাচার প্রতিরোধ, মাদক দ্রব্যের
কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধকল্পে
জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন বেনীপুর বিওপির
ভারপ্রাপ্ত বিওপি কমান্ডার হাবিলদার মোঃ মোখলেছুর রহমান, সীমান্ত ইউনিয়নের ৬ নং ওয়ার্ড
মেম্বার মোঃ আব্দুর রহিম এবং বেনীপুর বাজার জামে মসজিদের ইমাম মুন্সি মোহাম্মদ
আলী। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment