অদ্য ২৬ জুলাই ২০১৬ তারিখ বিকাল ৪ টা ৩০ মিনিট হতে ৫ টা পর্যন্ত ৫৮ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বাসভবন নামক স্থানে নারী
ও শিশু পাচার প্রতিরোধ, মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে
সীমান্ত অতিক্রম প্রতিরোধকল্পে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত
সভায় বক্তব্য রাখেন শ্যামকুড় বিওপির বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ সিরাজুল ইসলাম, শ্যামকুড়
ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার মোঃ লিয়াকত আলী এবং তালসা সরকারী প্রাথমিক
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ওবায়েদুর রহমান। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ
উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment