Tuesday, July 26, 2016

৫৮ বিজিবি, খালিশপুর, ঝিনাইদহ এর চোরাচালান বিরোধী অভিযান তারিখ ২৬ জুলাই ২০১৬



১।      অদ্য জুলাই ২০১৬ তারিখ বিকাল ৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর শ্যামকুড় বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ সিরাজুল ইসলাম এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্যামকুড় নামক স্থান হতে ০১ টি ভারতীয় ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়। আটককৃত গরুটির আনুমানিক মূল্য-৬০,০০০/- (ষাট হাজার) টাকা মাত্র। আটককৃত গরুটি চুয়াডাঙ্গা জেলার দর্শনা শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।



২।        অদ্য জুলাই ২০১৬ তারিখ সকাল ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর বাঘাডাঙ্গা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবু তাহের এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা পূর্ব পাড়া নামক স্থান হতে ০৪ টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়। আটককৃত গরুগুলোর আনুমানিক মূল্য-২,২০,০০০/- (দুই লক্ষ বিশ হাজার) টাকা মাত্র। আটককৃত গরুগুলো চুয়াডাঙ্গা জেলার দর্শনা শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।




৩।               অদ্য জুলাই ২০১৬ তারিখ সকাল ৮টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর বেনীপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আবুল বাশার এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বেনীপুর ডিসপোট এলাকা নামক স্থান হতে ১২ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়। আটককৃত মদ গুলোর আনুমানিক মূল্য-১৮,০০০/- (আঠার হাজার) টাকা মাত্র। আটককৃত গরুগুলো চুয়াডাঙ্গা জেলার দর্শনা শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।


No comments:

Post a Comment