অদ্য ৩০ জুলাই ২০১৬
তারিখ সকাল
১০ টা ৪০ মিনিট হতে ১১টা পর্যন্ত অত্র ব্যাটালিয়নের শ্রীনাথপুর কোম্পানীর দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ৬১/১-এস এর নিকট ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার হাওলদার পাড়া নামক
স্থানে বিজিবি এর আহব্বানে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন শ্রীনাথপুর কোম্পানীর কোম্পানী
কমান্ডার সুবেদার মোঃ আইয়ুব আলী এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৯ ব্যাটালিয়ন বিএসএফ এর ফতেহপুর কোম্পানীর কোম্পানী
কমান্ডার
ইন্সপেক্টর বিজয় দত্ত। উক্ত পতাকা বৈঠকে অবৈধভাবে সীমান্ত পারাপার, সীমান্ত হত্যা বন্ধ, চোরাচালান
প্রতিরোধ এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা সুসংহত রাখার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে
শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।

No comments:
Post a Comment