Monday, July 4, 2016

বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক তারিখ ০৪ জুলাই ২০১৬



১।      অদ্য ০৪ জুলাই ২০১৬ তারিখ সকাল ০৯ টা ৪০ মিনিট হতে ১০ টা পর্যন্ত অত্র ব্যাটালিয়নের শ্রীনাথপুর কোম্পানীর আওতাধীন বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬০/৫৯-আর এর নিকট ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জিনজিরা পাড়া নামক স্থানে বিএসএফ এর আহব্বানে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন শ্রীনাথপুর কোম্পানীর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ ইয়াকুব আলী এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৯ বিএসএফ ব্যাটালিয়নের রামনগর কোম্পানীর কোম্পানী কমান্ডার এসি অনিল সিংহ। উক্ত পতাকা বৈঠকে অবৈধভাবে সীমান্ত পারাপার বন্ধ, সীমান্ত হত্যা বন্ধ, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা সুসংহত রাখার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে পতাকা বৈঠক শেষ হয়।
  

২।      অদ্য ০৪ জুলাই ২০১৬ তারিখ বিকাল ৩ টা হতে ৩টা ৩০ মিনিট পর্যন্ত অত্র ব্যাটালিয়নের গয়েশপুর কোম্পানীর আওতাধীন বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬২/২-এস এর নিকট চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার নবদূর্গাপুর ফার্মমাঠ নামক স্থানে বিএসএফ এর আহব্বানে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন গয়েশপুর কোম্পানীর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ মর্তুজা আলম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৯ বিএসএফ ব্যাটালিয়নের নোনাগঞ্জ কোম্পানীর কোম্পানী কমান্ডার এসি রবিন্দ্র সিংহ। উক্ত পতাকা বৈঠকে  অবৈধভাবে সীমান্ত পারাপার বন্ধ, সীমান্ত হত্যা বন্ধ, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা সুসংহত রাখার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে পতাকা বৈঠক শেষ হয়।






No comments:

Post a Comment