Saturday, January 16, 2016

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ১৬ জানুয়ারি ২০১৬



১।    অদ্য ১৬ জানুয়ারি ২০১৬ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্রীনাথপুর বিওপি দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬০/১৩৮-আর এর নিকট শুন্য রেখা বরাবর ঝিনাইদহ জেলার মহেশপুর থানার লড়াইঘাট নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন শ্রীনাথপুর বিওপি কমান্ডার হাবিঃ মোঃ আবু খোরশেদ এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের সুটিপুর ক্যাম্প কমান্ডার এসআই অভয় সিং।
২।   উক্ত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়। 

No comments:

Post a Comment