Tuesday, October 4, 2016

অবৈধভাবে সীমান্ত অতিক্রমের কারনে বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিক আটক ও পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনায়ন ০৪ অক্টোবর ২০১৬

অদ্য ০৪ অক্টোবর ২০১৬ তারিখ ১০৪৫ ঘটিকায় প্রতিপক্ষ ৯ ব্যাটালিয়ন বিএসএফ এর পাখিউড়া কোম্পানী কমান্ডারের আহবানে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্রীনাথপুর কোম্পানী কমান্ডারের সাথে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকের সময় পিলার নম্বর ৬০/১২০-আর এর নিকট শ্যামকুড় পশ্চিমপাড়া নামক স্থানে খগেন হালদার (৩০), পিতা-ধীরেন হালদার এবং শিবানী বিশ্বাস (১৩), পিতা-নিরুধ বিশ্বাস, সকলের গ্রাম-পাটকেলবাড়ী, পোষ্ট-বেতগ্রাম, উপজেলা-মুকসেদপুর ও জেলা-গোপালগঞ্জ। উল্লেখ্য, তারা গত ০২ অক্টোবর ২০১৬ খোসালপুর এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং গত ০৩ অক্টোবর ২০১৬ তারিখ ভারতের অভ্যন্তরে কুমারী নামক স্থানে পাখিউড়া বিএসএফ ক্যাম্পের টহল দল কর্তৃক আটক হয়। আটককৃত বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে বিনা পাসপোর্টে ভারতের অভ্যন্তরে প্রবেশ করার দায়ে ১৯৭৩ এর (১১) সি মোতাবেক আইনানুযায়ী ব্যবস্থা গ্রহনের জন্য মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।এখানে উল্লেখ্য, এই কাজে সহযোগিতাকারী আরও ০২ জন বাংলাদেশী সদস্যকে পলাতক আসামী হিসেবে দেখানো হয়েছে। 


No comments:

Post a Comment