Tuesday, September 27, 2016

মাদকদ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধ সম্পর্কে জনসচেতনতা মূলক সভা ২৭ সেপ্টেম্বর ২০১৬



গত ২৬ সেপ্টেম্বর ২০১৬ তারিখ বিকাল ৪টা ৩০ মিনিট হতে ৫টা পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সামান্তা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়  চাদ রতনপুর তিন রাস্তার মোড় নামক স্থানে গবাদী পশু চোরাচালান প্রতিরোধ, চোরাচালান নিরোধ, নারী ও শিশু পাচার প্রতিরোধ, মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধকল্পে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন সামান্তা বিওপির বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ মাহবুবুর রহমান। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment