গত ১৩ সেপ্টেম্বর ২০১৬ তারিখ আনুমানিক ১৪০০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৬০/৮৭-আর এর নিকট দিয়ে বাংলাদেশী নাগরিক ১। মোঃ সুমন মিয়া (২০), পিতা- মোঃ এলাম মিয়া ২। মোঃ রিপন মিয়া (১৩), পিতা- মোঃ দেলোয়ার মিয়া ৩। মোঃ সাদেকুল মিয়া (২৭), পিতা- মোঃ রবিউল আফসার মিয়া, সকলেক গ্রাম- খোশালপুর,
পোষ্ট-নেপা, থানা-মহেশপুর এবং জেলা- ঝিনাইদহ সীমান্ত রেখা হতে আনুমানিক ১৫০গজ ভারতের অভ্যন্তরে কুমারীপাড়া নামক স্থানে ঘাস কাটতে থাকার সময় ৯ বিএসএফ ব্যাটালিয়নের কুমারীপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দল কর্তৃক আটক হয় এবং তারা তাকে উক্ত বিএসএফ ক্যাম্পে নিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় এলাকা বাসীদের মাধ্যমে বিষয়টি বাঘাডাংগা বিওপি অবগত হলে তাৎক্ষনিকভাবে বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্ত পিলার ৬০/৮৭-আর এর নিকট আনুমানিক ১৮০০ ঘটিকার সময় উক্ত বাংলাদেশী নাগরিকদেরকে ফেরত আনা হয়। অবৈধভাবে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করার দায়ে উল্লেখিত ব্যক্তিদেরকে মহেশপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
No comments:
Post a Comment