অদ্য ১২ সেপ্টেম্বর ২০১৬ তারিখ আনুমানিক ১৩০০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ শ্যামকুঁড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৬০/১১৯-আর এর নিকট দিয়ে বাংলাদেশী নাগরিক মোঃ সাহেব আলী (১৮), পিতা- তোতা মিয়া , গ্রাম-শ্যামকুঁড় (টাংগাইল পাড়া), পোষ্ট-শ্যামকুঁড়, থানা-মহেশপুর এবং জেলা- ঝিনাইদহ সীমান্ত রেখা হতে আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে পাখিউড়া নামক স্থানে (জিআর ৫৯৭৭৬৬ মানচিত্র ৭৯এ/১১,১৫) প্রবেশ করে ঘাস কাটতে থাকার সময় ৯ বিএসএফ ব্যাটালিয়নের পাখিউড়া বিএসএফ ক্যাম্পের টহল দল কর্তৃক আটক হয় এবং তারা তাকে পাখিউড়া বিএসএফ ক্যাম্পে নিয়ে যায় । পরবর্তীতে সীমান্ত পিলার ৬০/১২১-আর এর নিকট ১৬৫০ ঘটিকা হতে ১৭০০ ঘটিকা পর্যন্ত কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে উক্ত বাংলাদেশী ছেলেটিকে ফেরত আনা হয়। অবৈধভাবে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করার দায়ে উল্লেখিত ছেলেটিকে মহেশপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।
No comments:
Post a Comment