অদ্য ১৭ সেপ্টেম্বর ২০১৬ তারিখ সকাল ১০টা হতে ১০টা ১৫ মিনিট পর্যন্ত অত্র
ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৮/১-এস এর নিকট চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার কুলোপাড়া নামক স্থানে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন গয়েশপুর কোম্পানীর
কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ ইয়াকুব আলী এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের বানপুর কোম্পানীর কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর রওশন লাল ইয়াদো। উক্ত পতাকা বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, সীমান্তে অবৈধ পারাপাররোধ, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা সুসংহত রাখার লক্ষ্যে উভয়
পক্ষের মধ্যে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।

No comments:
Post a Comment