Saturday, September 3, 2016

“গবাদি পশু চোরাচালান ও সীমান্ত অপরাধ” সম্পর্কিত মতবিনিময় সভা ০৩ সেপ্টেম্বর ২০১৬


অদ্য ০৩ সেপ্টেম্বর ২০১৬ তারিখ সকাল ১০ টা  হতে দুপুর ১২টা ০৫মিনিট পর্যন্ত  জীবননগর উপজেলা কমপ্লেক্সে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, ঝিনাইদহ এবং ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন চুয়াডাংগা এর যৌথ উদ্দ্যেগে ‍‍‍‍‍‍‌‌‌‌‌গবাদি পশু চোরাচালান ও সীমান্ত অপরাধ, নিজস্ব খামারের মাধ্যমে পশুপালন করা, প্রতিবেশী দেশ থেকে গরু না আনা, মাদক দ্রব্যের কুফল, নারী ও শিশু পাচার প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম, সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে গরু ও মাদক দ্রব্য চোরাচালান এবং সীমান্তের রাস্তা তৈরী/ মেরামত, এর ব্যাপারে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য প্রদান করেন মোঃ আলী আজগর (টগর), মানণীয় সংসদ সদস্য, চুয়াডাংগা-২, কর্ণেল মো: মাহবুবুর রহমান, পিএসসি, উপ-মহাপরিচালক, সেক্টর কমান্ডার, বিজিবি কুষ্টিয়া, লেঃ কর্ণেল মো: আমির মজিদ, পরিচালক, ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, চুয়াডাংগা, লেঃ কর্ণেল মোঃ তাজুল ইসলাম, জি+, পরিচালক, ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, ঝিনাইদহ, সহকারী পুলিশ সুপার, চুয়াডাংগা। এছাড়াও উক্ত মতবিনিময় সভায় মহেশপুর ও জীবননগর উপজেলার চেয়ারম্যান, মেম্বার এবং স্থানীয় সীমান্তবর্তী গরু ব্যবসায়ীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ আনুমানিক ৩৫০-৪৫০ জনসাধারণ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment