অদ্য ০৫ সেপ্টেম্বর ২০১৬ তারিখ বিকাল ৫ টা হতে ৫ টা ৩০ মিনিট পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নতুনপাড়া নামক স্থানে
গবাদী পশু চোরাচালান প্রতিরোধ, চোরাচালান নিরোধ, নারী ও শিশু পাচার প্রতিরোধ, মাদক
দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম
প্রতিরোধকল্পে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন নায়েব সুবেদার মোঃ সিরাজুল ইসলাম, ৪ নং সীমান্ত ইউনিয়নের
মোঃ এনামুল ইসলাম, মেম্বার ৩নং ওয়ার্ড, মোঃ সহিদুল ইসলাম অবসর প্রাপ্ত শিক্ষক। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment