অদ্য ২১ সেপ্টেম্বর ২০১৬ তারিখ বিকাল ৫টা হতে ৫টা ৩০ মিনিট পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের শ্রীনাথপুর বিওপির
দায়িত্বপূর্ণ এলাকায় সরিষাঘাটা বাজার নামক স্থানে গবাদী পশু চোরাচালান
প্রতিরোধ, চোরাচালান নিরোধ, নারী ও শিশু পাচার প্রতিরোধ, মাদক দ্রব্যের কুফল, মাদক
দ্রব্যের চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধকল্পে জনসচেতনতা
মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন শ্রীনাথপুর কোম্পানীর কমান্ডার সুবেদার মোঃ নিজাম উদ্দিন, শ্যামকুড় ইউনিয়নের
৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ আব্দুর রহিম, শ্রীনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের
সহকারী শিক্ষক মোঃ শুকুর আলী। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment