অদ্য ১১ সেপ্টেম্বর ২০১৬ তারিখ
বিকাল ৫টা ৩০ মিনিট হতে ৬টা পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্রীনাথপুর
ও শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় শ্যামকুড়
প্রাথমিক বিদ্যালয় মাঠ নামক স্থানে গবাদী পশু চোরাচালান প্রতিরোধ, চোরাচালান
নিরোধ, নারী ও শিশু পাচার প্রতিরোধ, মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান
প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধকল্পে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা
অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন অত্র ব্যাটালিয়নের পরিচালক লেঃ
কর্ণেল মোঃ তাজুল ইসলাম,জি+, ৫নং শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আমানুল্লাহ
আমান, শ্যামকুড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ আব্দুল মান্নান, শ্রীনাথপুর
কোম্পানীর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ নিজাম উদ্দিন, ৫নং শ্যামকুড় ইউনিয়নের ৫ ও
৬ নং ওয়ার্ডের মেম্বার, মোঃ খোরশেদ আহমেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার ৫নং শ্যামকুড় ইউনিয়ন। এছাড়াও
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অদ্য ১১ সেপ্টেম্বর ২০১৬ তারিখ বিকাল ৫টা হতে ৫টা ৩০ মিনিট পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মেদেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় হরিহর নগর নামক স্থানে
গবাদী পশু চোরাচালান প্রতিরোধ, চোরাচালান নিরোধ, নারী ও শিশু পাচার প্রতিরোধ, মাদক
দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম
প্রতিরোধকল্পে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন মেদেনীপুর
বিওপির বিওপি কমান্ডার নাঃ সুবেদার মোঃ আব্দুল মাবুদ, হরিহর নগর মাদ্রাসার শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


No comments:
Post a Comment