Tuesday, September 20, 2016

বিওপি কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ এর সৌজন্যমূলক পতাকা বৈঠক ২০ সেপ্টেম্বর ২০১৬

অদ্য ২০ সেপ্টেম্বর ২০১৬ তারিখ সকাল ১০ টা ৩০ মিনিট হতে ১০ টা ৪০ মিনিট পর্যন্ত অত্র ব্যাটালিয়নের বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬/৮৫-আর এর নিকট ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খোশালপুর নামক স্থানে বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বাঘাডাংগা বিওপির বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবু তাহের এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৯ বিএসএফ ব্যাটালিয়নের রামনগর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর জুগেন্দ্র সিংহ উক্ত পতাকা বৈঠকে সীমান্ত হত্যাবন্ধ, সীমান্তে অবৈধ পারাপাররোধ, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা সুসংহত রাখার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।

No comments:

Post a Comment