Sunday, September 25, 2016

৫৮ বিজিবি, খালিশপুর, ঝিনাইদহ এর চোরাচালান বিরোধী অভিযান ২৫ সেপ্টেম্বর ২০১৬


গত ২৪ সেপ্টেম্বর ২০১৬ তারিখ বিকাল ৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর বাঘাডাংগা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবু তাহের এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার হুদাপাড়া নামক স্থান হতে ভারতীয় ফেন্সিডিল ১০ বোতলসহ মোঃ আলিম দফাদার (৪০), পিতা- মোঃ আব্দুল মাবুদ দফাদার, গ্রাম-বাঘাডাংগা দক্ষিন পাড়া, পোষ্ট- নেপা, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহকে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে যার মামলা নং-১৩ তাং ২৪/৯/২০১৬ ইংআটককৃত ভারতীয় ফেন্সিডিল ঝিনাইদহ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

No comments:

Post a Comment