Saturday, September 17, 2016

মাদকদ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধ সম্পর্কে জনসচেতনতা মূলক সভা ১৭ সেপ্টেম্বর ২০১৬



অদ্য ১৭ সেপ্টেম্বর ২০১৬ তারিখ বিকাল  ৫টা হতে ৫টা ৩০ মিনিট পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্যামকুড় বিওপির  দায়িত্বপূর্ণ এলাকার মাইল বাড়িয়া মোড় নামক স্থানে গবাদী পশু চোরাচালান প্রতিরোধ, চোরাচালান নিরোধ, নারী ও শিশু পাচার প্রতিরোধ, মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধকল্পে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন শ্যামকুড় বিওপির বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ বন্দে আলী,শ্যামকুড় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার মোঃ মইন উদ্দিন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



অদ্য ১৭ সেপ্টেম্বর ২০১৬ তারিখ বিকাল  ৫টা হতে ৫টা ৫০ মিনিট  পর্যন্ত  ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মেদেনীপুর বিওপির  দায়িত্বপূর্ণ এলাকায় তেতুল তলার মোড় নামক স্থানে গবাদী পশু চোরাচালান প্রতিরোধ, চোরাচালান নিরোধ, নারী ও শিশু পাচার প্রতিরোধ, মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধকল্পে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন মেদেনীপুর বিওপির বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল মাবুদ, ৪নং সীমান্ত ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ আরজান আলী, হরিহরনগর মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসালাম। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment