অদ্য ২১ সেপ্টেম্বর ২০১৬
তারিখ বিকাল ৩টা ৪৫মিনিট হতে বিকাল ৪টা পর্যন্ত অত্র ব্যাটালিয়নের পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/২০-আর এর নিকট ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কল্লানীঘাট নামক স্থানে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে
নেতৃত্ব দেন পলিনায়পুর কোম্পানীর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ মুর্তুজা
আলম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৯ বিএসএফ ব্যাটালিয়নের হাবাসপুর কোম্পানীর কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর ডিএল বিশ্বাস। উক্ত পতাকা বৈঠকে সীমান্ত
হত্যা বন্ধ, সীমান্তে অবৈধ
পারাপাররোধ, চোরাচালান
প্রতিরোধ এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা সুসংহত রাখার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে
শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।
No comments:
Post a Comment