Friday, September 23, 2016

অবৈধভাবে সীমান্ত অতিক্রম, সীমান্ত হত্যা বন্ধ, গবাদী পশু চোরাচালান প্রতিরোধ, মাদক দ্রব্যের কুফল এবং মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ সম্পর্কে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা ২৩ সেপ্টেম্বর ২০১৬


অদ্য ২৩ সেপ্টেম্বর ২০১৬ তারিখ বিকাল ৪টা ৩০ মিনিট হতে ৬টা পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাঘাডাংগা দায়িত্বপূর্ণ এলাকায় বাঘাডাংগা  মহিউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় নামক স্থানে অবৈধভাবে সীমান্ত অতিক্রম, সীমান্ত হত্যা বন্ধ, গবাদি পশু চোরাচালান প্রতিরোধ, মাদক দ্রব্যের কুফল, নারী ও শিশু পাচার প্রতিরোধ, সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে গরু ও মাদক দ্রব্য চোরাচালান এর ব্যাপারে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন রিজিয়ন কমান্ডার, যশোর,  সেক্টর কমান্ডার, বিজিবি কুষ্টিয়া, উপ-অধিনায়ক, ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, উপজেলা চেয়ারম্যান, মহেশপুর, উপজেলা কৃষি কর্মকর্তা, মহেশপুর, চেয়ারম্যান ১নং নেপা ইউনিয়ন পরিষদসহ, সকল সদস্য বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ৫০০ জনসাধারণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, অবৈধভাবে কোন ব্যক্তি যাতে সীমান্ত অতিক্রম করে যেতে না পারে সে ব্যাপারে স্থানীয় জনসাধারনের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করা হয়।



No comments:

Post a Comment