অদ্য ০৩ সেপ্টেম্বর ২০১৬ তারিখ বিকাল ৪টা হতে ৪টা ৩০ মিনিট পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বেনীপুর
বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বেনীপুর বাজার
নামক স্থানে নারী ও শিশু পাচার প্রতিরোধ, মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের
চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধকল্পে জনসচেতনতা মূলক
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন বেনীপুর বিওপির বিওপি কমান্ডার নাঃ সুবেদার মোঃ আব্দুল কুদ্দুস,
৪নং সীমান্ত ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড মেম্বার মোঃ আসাদ বিশ্বাস, কুসুমপুর সরকারী
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জসিম উদ্দিন এবং ব্যবসায়ী সুকুর আলী।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment