Saturday, September 3, 2016

কোম্পানী কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ এর সৌজন্যমূলক পতাকা বৈঠক ০৩ সেপ্টেম্বর ২০১৬


গত ০২ সেপ্টেম্বর ২০১৬ তারিখ বিকাল টা ৩০ মিনিট হতে ৪টা ৪০ মিনিট পর্যন্ত  অত্র ব্যাটালিয়নের শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬১/১-এস এর নিকট ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার হালদারপাড়া নামক স্থানে কোম্পানী কমান্ডার পর্যায়ে সৌজন্যমূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন শ্রীনাথপুর কোম্পানীর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ আইযুব আলী এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৯ বিএসএফ ব্যাটালিয়নের ফতেপুর কোম্পানীর কোম্পানী কমান্ডার এসআই চন্দন কুমার উক্ত পতাকা বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, সীমান্তে অবৈধ পারাপাররোধ, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা সুসংহত রাখার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।

No comments:

Post a Comment