Wednesday, May 18, 2016

ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ সৌজনমূলক পতাকা বৈঠক তারিখ ১৮ মে ২০১৬



অদ্য ১৮ মে ২০১৬ তারিখ বিকাল ৪ টা ১০ মিনিট হতে ৫ টা ৪৫ মিনিট পর্যন্ত অত্র ব্যাটালিয়নের মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬৪ এর নিকট চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার দৌলতগঞ্জ নামক স্থানে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্যমূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ তাজুল ইসলাম, জি+ এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩  ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট কে গণেশ। উক্ত পতাকা বৈঠকে সীমান্তে বাংলাদেশী নাগরিক হত্যা, অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং মাদকদ্রব্য চোরাচালান বন্ধের লক্ষে আলোচনা হয়। এছাড়াও উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায়, শান্তি শৃঙ্খলা সুসংহত রাখার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে পতাকা বৈঠক শেষ হয়।



No comments:

Post a Comment