অদ্য ০৩ মে
২০১৬ তারিখ বিকাল ০৫ টা হতে ০৫ টা ৩০ মিনিট পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্রীনাথপুর
বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সরিষাঘাটা বাজার নামক স্থানে নারী ও শিশু পাচার
প্রতিরোধ, মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে
সীমান্ত অতিক্রম প্রতিরোধকল্পে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত
সভায় শ্রীনাথপুর বিওপির বিওপি কমান্ডার, ৫ নং শ্যামকুড় ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের
মেম্বার, শ্রীনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকসহ স্থানীয়
গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment