অদ্য ২৩ মে ২০১৬ তারিখ
বিকাল ০৫ টা হতে ০৫ টা ৩০ মিনিট পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাঘাডাংগা বিওপির
দায়িত্বপূর্ণ এলাকায় বাঘাডাংগা মোড় নামক স্থানে নারী ও শিশু পাচার প্রতিরোধ, মাদক দ্রব্যের কুফল, মাদক
দ্রব্যের চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধকল্পে জনসচেতনতা
মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বাঘাডাংগা বিওপির বিওপি কমান্ডার, ৬ নং নেপা ইউনিয়নের
চেয়ারম্যান, বাঘাডাংগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment