অদ্য ২৭ মে ২০১৬ তারিখ রাত ১০ ঘটিকার সময় গোপন সংবাদের
ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, খালিশপুর, ঝিনাইদহ এর বেনীপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে
চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার বেনীপুর ঘোষপাড়া মসজিদের পাশে জঙ্গলের ভিতর হতে ভারতীয়
গাঁজা ২ কেজি ৬০০
গ্রাম আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় গাঁজা আনুমানিক মূল্য ৯,১০০/- (নয় হাজার একশত) টাকা মাত্র। আটককৃত মালামাল চুয়াডাংগা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসে
জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে ।

No comments:
Post a Comment