অদ্য ১২ মে ২০১৬ তারিখ বিকাল ০৪ টা ৩০ মিনিট হতে ০৫ টা পর্যন্ত ৫৮ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বেনীপুর বাজার নামক স্থানে নারী ও শিশু পাচার প্রতিরোধ, মাদক দ্রব্যের কুফল, মাদক
দ্রব্যের চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধকল্পে জনসচেতনতা মূলক
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বেনীপুর
বিওপির বিওপি কমান্ডার, সীমান্ত ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বারসহ
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment