অদ্য ২০ মে ২০১৬ তারিখ সন্ধ্যা ৬ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড
ব্যাটালিয়ন, খালিশপুর, ঝিনাইদহ এর শ্যামকুড় বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ
নুর আমিন এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পালপাড়ার মোড় হতে ভারতীয় ফেন্সিডিল
১৫০ বোতল ও প্লাষ্টিকের বস্তা ০১টি আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৬০,০১০/-
(ষাট হাজার দশ) টাকা মাত্র। আটককৃত মালামাল মাদক দ্রব্য
নিয়ন্ত্রণ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে ।

No comments:
Post a Comment