Wednesday, May 4, 2016

৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর বিজিবি টহলদল কর্তৃক অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় বাংলাদেশী নাগরিক আটক এবং থানায় সোপর্দ ০৪ মে ২০১৬



অদ্য ০৪ মে ২০১৬ তারিখ আনুমানিক সকাল ১১ টার সময় ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬০/৮৮-আর হতে ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোসালপুর মাঠ নামক স্থানে (জিআর ৫৮২৭৫৮ মানচিত্র ৭৯ /১১-১৫) বাংলাদেশী নাগরিক শ্রীমতি রেনু রায় (৪০), স্বামী-শ্রী আকুল চন্দ্র রায়, গ্রাম-মহলবাড়ী, পোষ্ট-চরসেলামতপুর, থানা-মহম্মদপুর জেলা-মাগুরা এবং শ্রী জীবন বিশ্বাস (২০), পিতা-শ্রী মনরঞ্জন বিশ্বাস, গ্রাম-সেনেরচর চালিনীয়া, পোষ্ট-বাবুখালী, থানা-মহম্মদপুর জেলা-মাগুরাকে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আসার সময় শ্যামকুড় বিওপির টহলদল কর্তৃক আটক করা হয়।আটককৃত ব্যক্তিদের নিকট হতে ভারতীয় ব্রোলিন ক্রীম ০১ টি-১০০/-, ভারতীয় কেষ্টন ট্যাবলেট-০১ কৌটা-১৫০ টাকা, ভারতীয় তীর্থ সিদুর ০১ প্যাকেট-১০/-, ভারতীয় সজু সিদুর ০১ প্যাকেট-১৫/- টাকা, ভারতীয় মুদ্রা-৪২ রুপি, বাংলাদেশী মুদ্রা-৫৭৪/- টাকা, Symphony Mobile Set ০১টি-,০০০/- এবং গ্রামীনফোন সীমকার্ড-০১ টি-২০০/- আটক করা হয়। যার সর্বমোট মূল্য-,০৯১/- (চার হাজার একানব্বই) টাকা মাত্র।আটককৃত ব্যক্তিদেরকে মহেশপুর থানায় মামলাসহ সোপর্দ এবং তাদেরকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমে সহযোগীতা করার জন্য মো: দবির হোসেন (২০), পিতা-মো: রবিউল ইসলাম, গ্রাম-খোসালপুর, পোষ্ট-নেপা, থানা-মহেশপুর জেলা-ঝিনাইদহকে পলাতক আসামী হিসেবে মহেশপুর থানায় মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
 

No comments:

Post a Comment