অদ্য ১৬ মে ২০১৬ তারিখ বিকাল ০৪ টা ৩০ মিনিট হতে সন্ধ্যা
০৬ টা পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ
এলাকায় কুসুমপুর ঈদগাহ মাঠে মাদক দ্রব্যের কুফল, নারী
ও শিশু পাচার প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম, সীমান্তে কাটাতারের বেড়া কেটে
গরু ও মাদক দ্রব্য চোরাচালান এবং সীমান্তের রাস্তা তৈরী/ মেরামত এর ব্যাপারে জনসচেতনতা
মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য প্রদান করেন কর্ণেল মো:
মাহবুবুর রহমান, পিএসসি, উপ-মহাপরিচালক, সেক্টর কমান্ডার, বিজিবি কুষ্টিয়া, লে:
কর্ণেল মো: তাজুল ইসলাম, জি+, পরিচালক, অধিনায়ক, ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, ঝিনাইদহ,
জনাব মো: মাহবুব আলম, জেলা প্রশাসক, ঝিনাইদহ, জনাব মো: আলতাফ হোসেন, পুলিশ সুপার,
ঝিনাইদহ, মেজর মো: জসিমউদ্দিন, অতিরিক্ত পরিচালক, উপ-অধিনায়ক, ৫৮ বর্ডার গার্ড
ব্যাটালিয়ন, খালিশপুর, ঝিনাইদহ, জনাব মো: হারুন-অর-রশিদ, প্রভাষক, পদ্মপুকুর
ডিগ্রী কলেজ এবং চৌধুরী মো: রওশন ইসলাম, এসি ল্যান্ড, ভূমি অধিদপ্তর, মহেশপুর। উক্ত
সভায় স্বরুপপুর, নেপা ও শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যান এবং স্থানীয় গণ্যমান্য
ব্যক্তিবর্গসহ আনুমানিক ৩০০-৩৫০ জনসাধারণ উপস্থিত ছিলেন।


No comments:
Post a Comment