অদ্য ২৫ মে ২০১৬ তারিখ বিকাল ০৫ টা হতে ০৫ টা ৩০ মিনিট পর্যন্ত ৫৮ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় কুসুমপুর বাজার নামক স্থানে নারী ও শিশু পাচার প্রতিরোধ, মাদক
দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধকল্পে
জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কুসমপুর বিওপির বিওপি কমান্ডার, ৪ নং স্বরুপপুর ইউনিয়নের ৫ নং
ওয়ার্ডের মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment